শেষ হ’ল জীবনের সব লেনদেন ||ses holo jiboner sab lenden
শেষ হ’ল জীবনের সব লেনদেন ||ses holo jiboner sab lenden



শেষ হ’ল জীবনের সব লেনদেন,
বনলতা সেন ।

কোথায় গিয়েছ তুমি আজ এই বেলা
মাছরাঙা ভোলেনি তো দুপুরের খেলা
শালিখ করে না তার নীড় অবহেলা
উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন,
তুমি নাই বনলতা সেন ।
তোমার মতন কেউ ছিল কি কোথাও ?
কেন যে সবের আগে তুমি চলে যাও।
কেন যে সবের আগে তুমি
পৃথিবীকে করে গেলে শূন্য মরুভূমি
(কেন যে সবার আগে তুমি)
ছিঁড়ে গেলে কুহকের ঝিলমিল টানা ও পোড়েন,
কবেকার বনলতা সেন ।

কত যে আসবে সন্ধ্যা প্রান্তরে আকাশে,
কত যে ঘুমিয়ে রবো বস্তির পাশে,
কত যে চমকে জেগে উঠবো বাতাসে,
হিজল জামের বনে থেমেছে বুঝি রাত্রির ট্রেন,
নিশুথির বনলতা সেন।

শেষ হ’ল জীবনের সব লেনদেন__জীবনানন্দ দাশ


শেষ হ’ল জীবনের সব লেনদেন ||ses holo jiboner sab lenden