ছেলেটি পছন্দ করে মেয়েটিকে । মেয়েটিও । প্রতিদিনই ক্লাসের চোখাচোখি হয় দুজনের । একে অপরের চোখের ভাষা পড়তে পারে দুজনে । তবুও কিছুটা ভয় অনেকখানি সংকোচ বোধ আরষ্ট করে রাখে সর্বদাই দু’জনকেই । একে অন্যের প্রতি গভীরতম মমতাবোধ গুলো গোপন থাকে মনে তে । কোনদিন কেউ ক্লাসে না এলে অন্যজনের দিন টাই নিরামিষ মনে হয় । আর এ জন্য ক্লাসে না আসার বাঁধাটিকে বকা দিতে থাকে ইচ্ছামত।
Love story bengali

এভাবেই দিনগুলো কেটে যেতে থাকে ধূসর । জোসনা রাতের চাঁদটি ও ধীরে ধীরে আপন হতে থাকে দুজনের কাছেই । রোদ মাখা উজ্জ্বল বিকেল টিও কাটতে থাকে মেঘমাখা । ঝুম বৃষ্টির দুপুরগুলোতে নিজেদেরকে একলা আবিষ্কার করতে থাকে তারা । নির্ঘুম রাতের দীর্ঘ সময় টিতে ভাবনার বিষয় গুলো সীমাবদ্ধ হতে থাকে একে অন্যের মাঝে ক্রমান্বয়ে ।
সার্টিফিকেট অর্জনের গণ্ডি পেরোনোর শেষ দিন টিতেও চোখাচোখি হয় দুজনের । কিছুটা কাছাকাছি আসে ও তারা । সৌজন্যবোধ আলাপও মাঝে হয় কিছুক্ষণ । তারপর কিছুটা ভয়ও অনেকখানি সংকোচ বোধ টুকুকে আঁকড়ে ধরে একে অপরের কাছ থেকে বিদায় নেয় তারা । হতাশ হয় প্রকৃতি । হতাশ হয় মেঘ মুক্ত রোদমাখা আকাশ ।
মেয়েটি চুলের খোপা থেকে বেলি ফুলের মালা টি খুলে ছুড়ে ফেলে দেয় রাস্তায় কিছুটা বিরক্তি । কষ্ট করে শাড়ি পড়া টা নিজের কাছেই নিজেকে বেমানান লাগতে থাকে মেয়েটির । আর ছেলেটি ডানপাশের প্যান্টের পকেটে রাখা কিছু অগোছালো বাক্য দ্বারা তৈরি প্রেম পত্রটি পকেটে হাত ঢুকিয়ে বের করে পরক্ষণেই কি যেন ভেবে তা রেখে দেয় যথাস্থানে, সযত্নে ।
অতঃপর কোন এক বৃষ্টির দিনে মেয়েটিকে ছাতা মাথায় পিচঢালা রাস্তায় একাকি হাঁটতে দেখে ছেলেটি । সকল ভয় ও জড়তা কে বিসর্জন দিয়ে ছুটে যায় সে মেয়েটির কাছে । কাকভেজা হয়ে হাঁটু গেড়ে বসে সিনেমা স্টাইলে অদৃশ্য কদম ফুল বাড়িয়ে বলে আমার মহাকালের যাত্রী হবে ? মেয়েটি মুচকি হাসে । পবিত্র হাসিটাকে ভেজাতে পারে না বৃষ্টির ফোঁটা রা, হতাশ হয় তারা ।
শেয়ার করু