মৌলবি বর
মৌলবি বর


-কিরে পুচকা না খেয়ে ওই দিকে কি দেখিস?(মৃদুলা)
-দাঁড়া,আমার বরকে দেখতে দে(আমি)
-মানে কি?বিয়ে না করেই বর?কে ও?
-আমার মৌলবি বর।


-মানে টা কি বুজিয়ে বলবি?
-গত বছর মেসে থাকতে ওর সাথে আমার দেখা হয় একদিন সন্ধে বেলা।
সেদিন বৃহঃবার ছিল।মেসের সবাই গ্রামের বাড়ি শুক্রবারের ছুটি কাটাতে বাড়ি গেছিল।আমি তার আগের সপ্তাহে বাড়ি থেকে আসায় তখন একাই ম্যাসে থেকে গেলাম।
.
সন্ধায় পুলিশের গাড়ির শব্দ শুনতে পেলাম।একটু পর একটা লোক আমার রুমে হুড়মুড়িয়ে ডুকল।মানে এই লোকটা।
-তা তোর বরের নাম কি?
-নাম বলছে একখানা,শাহেদ।
-তারপর?
-তারপর,আমি হতভম্বের মত তাকিয়ে রইলাম।
ও আমাকে হাতজোড় করে অনুরোধ করলো,চিৎকার না করতে।ও বিপদে পড়ে আমার ম্যাস এ ডুকেছি।
আমি সিকান্দারের আবেগের ডিব্বা গলে গেলাম তার কথায়।
-ঠিক আছে,তবে বেশিক্ষণ থাকতে পারবেন না।
-ok,thank you.
পুলিশ বারবার এদিক ওদিক করছে।কিন্তু চোরা ব্যাটা কে খুঁজে পাচ্ছে না।পাবে কি করে সে যে আমার রুমে লুকিয়ে আছে।
-আমার খুব ক্ষিদে পেয়েছে।কিছু খাওয়ার ব্যাবস্থা করুন।(শাহেদ)
বিস্কিট এক প্যাকেট দিলাম তাকে।
-এটা খালি খালি খাব নাকি।চা নিয়ে আসুন।
-এখন রাতের বেলা আমি চায়ের জন্য কাকে পাঠাবো দোকানে?(আমি)
-স্টোভ এ বানিয়ে নিন।
-ডিসট্রাব করছে ওটায়।
আমার মাথায় পিস্তল ঠেকায়ে বলে কিনা, “চা না করে দিলে গুলি করে খুলি উড়িয়ে দেব।যাও ওটা যেভাবে পার সারিয়ে নিয়ে চা করে আন।
ব্যাটাকে চা করে দিলাম অনেক কস্টে।আবার খাওয়ার সময় বলে কিনা,”চায়ে রং কম হইছে কেন?বাবা-মা চা বানানো টাও শিখায় নি?শুধু পড়াশুনা শিখাইছে?
(চা এ ইচ্চে করে রং কম দিয়েছিলাম)
-দেখুন,আপনি কোথথেকে এমনিতে উড়কো ঝামেলা হয়ে এসেছেন।তারউপর এখনে ঝেঁকে বসে আছেন,যাওয়ার নামগন্ধ ও দেখছিনা।
আর আমার বাবা-মা কে নিয়ে কথা বলার আপনি কে?
-জানিস আমি কে?
সবাই আমাকে শাহেদ ভাই বলে ডাকে।কেউ নেতা বলে ডাকে।
-আপনি যেই হোন না কেন,দয়া করে আমার ঘর থেকে এবার বিদায় হোন।আর আমাকে তুই তোকারি করে কথা বলবেন না,প্লিজ এবার যান আপনি!
-চুপ করে বসে থাক।বেশি কথা বল্লে,গুলি করে খুলি উড়িয়ে দেব।
আমি ভয়ে চুপ করে রইলাম।কারণ এসব নেতা খেতাদের বিশ্বাস নেই।
.
একটার পর একটা শুধু অর্ডার করতেই আছে।সহ্যের সীমা অতিক্রম করে পেলেছে পাজি টা।
তাই আমিও ভয়কে তাড়িয়ে রেগে গেলাম।
-ওই!ওই তুই পাইছোস টা কি?
আমি তোর বিয়ে করা বউ না গ্রার্লফ্রেন্ড?একটার পর একটা কাজের অর্ডার করছিস যে বড়?
যেভাবে দিয়েছি সেভাবে খা।
খেয়ে বের হ আমার রুম থেকে।
-ওই মাইয়্যা,জানিস আমি কে?
গুলি করে খুলি…..
-রাখ তোর গুলি!আমি মারতে এলে আগে তোকে মেরে তারপরে মরবো।
ডান্ডা মেরে বের করবো নাকি নিজে যাবি?
-খাবারের টেস্ট হয় নি কেন?
-তোর টেস্টের গুস্টি কিলাই।
নে খাবারের প্যাকেট টা হাতে নে।যা এবার বের হ আমার রুম থেকে…
-আমি কিন্তু গুলি করে খুলি উড়ায়ে দিব কইলাম!!!
-তুই যাবি নাকি আমি চিৎকার করে তোর শ্বশুর বাড়ি পাঠানোর ব্যাবস্থা করবো?
-ওই তোরে জন্মের সময়ই মুখেমধু দেয় নি?
-জন্মের ১ম ছয়মাস অন্যকোন খাবার বাচ্চাকে দেওয়া নিষেধ তাই দেয় নি।
যা তুই এবার।খাবার নিয়ে ফোট এখান থেকে।
-ডাক্তারনি তোরে আমি দেখে নেব বলে আমার চুলের বেনুনি ধরে জোরে টান মেরে চলে গেল।
অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলাম।
.
একমাস পর হরতাল ছিল সেদিন।সিএনজি নিয়ে বাসায় ফিরছি। পিকেটার রা সিএনজি আটকাল।সবাই চেঁচিয়ে বল্লো -জানেন না আজ হরতাল? সিএনজি যাবেনা,হেঁটে যান।
-দেখুন আমি সমস্যায় পড়ে সিএনজি তে যাচ্ছি। প্লিজ!!!
একটু পর ওদের নেতাকে দেখতে পেলাম।
-কি!!!মনে আছে সেদিনের কথা?
আমি তো ভয়ে শেষ,কোন বড় বিপদআপদ যদি ঘাটায়?? নিচের দিকে তাকায় থাকলাম।(ব্যাটা তুই আগে দোষ করছিস বলেই তো রেগেছিলাম।)
-ওই,শোন সবাই…ওরে যেতে দে।(শাহেদ)
-কিন্তু ভাই…..?(একটা ছেলে)
-ও তোদের ভাবি।আমার বউ।
রাগে মাথা গরম হয়ে গেল।তখন যদি আমার মাথায় ডিম রাখা হতো,সেটাও বোধয় ওমলেট হয়ে যেত।
এরপর চাচা আপন প্রাণ বাঁচা প্রবাদ টা স্মরণ করে চলে এলাম।
এরপর থেকে সেদিনের পোলাপাইন গুলা যেখানে দেখতো ভাবি ভাবি করে আমাকে অতিস্ট করে তুলতো।
-ভালই তো ওদের জন্য বিয়ের আগেই ভাবি ডাকটা শুনতে পেলি,এক্সট্রা সম্মান ও পেলি।(মৃদুলা)
-রাখতো তোর পাজলামো। ওসব আমার পছন্দ না।(আমি)
-কিন্তু তোর নেতা বরটা মৌলবি হল ক্যামনে? পাশে দেখি বাচ্চা,মহিলা…চল গিয়ে কথা বলি?
মৃদুলার জোরাজুরি তে গেলাম নেতার কাছে।
আমাকে দেখে সালাম দিল।আমিও দিলাম।
-আমার Wife, মুক্তি আর মেয়ে শর্মি।(শাহেদ)
-ও আচ্ছা।
তা এখন ও কি গুলি করে খুলি উড়িয়ে দেয়া হয়?(আমি)
-Sorry, সেদিনের জন্য।
আমার স্ত্রী মুক্তি,আমাকে সে অন্ধকার জিবন থেকে মুক্ত করে এনেছে।এখন আর ওসবে নেই আমি।স্ত্রী সন্তানের সাথে অনেক ভাল আছি আগের জিবন থেকে।
-আপনার স্ত্রী মুক্তির মতো আমাদের দেশে আরো কিছু মুক্তির দরকার,আপনার মতো রাজনীতির বিগড়ে যাওয়া পথিক কে পথ দেখানোর জন্য।
সেদিনের শাহেদের স্ত্রী মুক্তির কথা শুনে বুজতে পারলাম,বর্তমানকালে এমন মুক্তির বড্ড প্রয়োজন।।
বিঃদ্রঃ ভূল-ত্রুটি ক্ষমা করবেন সবাই।.
Please Rate This Post